Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কাতারের বিপক্ষে কৌশলী বাংলাদেশ

কাতারের বিপক্ষে কৌশলী ফুটবল খেলতে চায় বাংলাদেশ, বুধবার সকালে দেশটির এস্পায়ার বুয়েটিক ক্লাব মাঠে অনুশীলন শেষে একথা বলেন খেলোয়াড়রা। এদিকে মধ্যপ্রাচের দেশটিতে পৌছেছেন বেংগল টাইগার্সদের প্রধান কোচ জেমি ডে। দলের সাথে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।

আগামী শুক্রবার ঢাকার সময় রাত ১০টায় শুরু হবে খেলা। খলিফা বিন আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

কাতার ৫৯, বাংলাদেশ ১৮৪, বলছি ফিফা র‍্যাংকিংয়ে দু’দলের সবশেষ অবস্থানের কথা। যদিও ফুটবল পিচে র‍্যাংকিং কখনোই প্রভাব ফেলতে পারে না, খেলোয়াড়দের পারফর্মেন্সই বদলে দিতে পারে ম্যাচের ফলাফল। কিন্তু দলটি যখন এশিয়ার পরাশক্তি কাতার, তখন বেশ সর্তকই থাকতে হবে সফরকারীদের।

বিশ্বকাপ বাছাইয়ের আগের ম্যাচে ভারতের সাথে ড্র করেছে, বাংলাদেশ-কাতার দু’দলই। ভারতকে ক্ষনিকের জন্য রুক্ষে দেয়া বেঙ্গল টাইগার্সদের সমীহ করছে কাতারিয়ানরা। এ সুযোগই কাজে লাগাতে চায় জামাল ভূঁইয়ারা।

মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেশকে আরেকটি সম্মান উপহার দিবেন সাদ-ইব্রাহীমরা, সে প্রত্যাশায় দেশের ফুটবল ভক্তরা।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button