Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শেষ ষোলোতেও ঝুঁকির মধ্যে রিয়াল

প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও শাখতার দোনেৎস্কের বাধা পেরোতে পারলো না রিয়াল মাদ্রিদ। এই হারে, রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এখন শেষ ষোলোতে যাওয়াটাও ঝুঁকির মধ্যে পড়ে গেলো।

এর আগে শাখতারের বিপক্ষে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ ব্যবধানে হেরেছিলো রিয়াল। এবার ইউক্রেনে গিয়ে ২-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল। লা-লিগায় আলাভেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে শাখতারের মুখোমুখি হয় লস ব্লাঙ্কোসরা।

কিন্তু ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে কোনো সুবিধা করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া এবং চোট জর্জর রিয়াল প্রথমার্ধ পর্যন্ত নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পারলেও, বিরতির পর ৫৭ ও ৮২তম মিনিটে দুই গোল হজম করে বসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button