Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

কলম্বিয়ায় কফি খামারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কফি খামারে, বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন।

রোববার সন্ধ্যায় বেতানিয়া শহরের অদূরে কয়েকজন বন্দুকধারী, ওই কফি খামারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। একই দিন সকালে আর্জেলিয়া শহরে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়।

কলম্বিয়া বিশ্বের শীর্ষ মাদক উৎপাদনকারী দেশগুলোর একটি। গেল ৫ দশকে দেশটিতে মাদক সংক্রান্ত সহিংসতায় আড়াই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button