Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাজারবাগ কালী মন্দীর শ্মশানে বাদল রায়ের শেষকৃত্য

সোমবার দুপুর বারোটায় দেশের কৃতি ফুটবলার ও সংগঠক বাদল রায়ের মরদেহ নেয়া হয়েছে হোম অব ফুটবল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানেও ভক্ত ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হবেন এক সময়ের মাঠ কাপানো এই ফুটবলার।

এরআগে তাকে নেয়া হয় তার খেলোয়াড়ি জীবনের প্রিয় ক্লাব মোহামেডানে। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বাদল রায়ের সতীর্থ ও শুভানুধ্যায়ীরা। সব শেষে রাজারবাগ কালী মন্দীর শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বাদল রায়ের।

উল্লেখ্য, ক্যান্সার আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৬২ বছরে বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, শোক জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনসহ ক্রীড়াঙ্গনের সব মানুষ।

বাদল রায়ের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শোক প্রকাশ করে বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন।

তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। মেধা যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন সমৃদ্ধ তিনি। দেশের ফুটবলের উন্নয়নে তার অপরিসীম অবদান জাতি যুগ যুগ স্মরণ করবে।’ বাদল রায় খুব ভালো মানের খেলোয়াড় ও সফল সংগঠক ছিলেন। তার চলে যাওয়ায় বাংলাদেশ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।

বাদল রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল ফুটবল ভবনে বাফুফের পতাকা অর্ধনমিত রাখা হবে। বাদল রায় টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন। সবশেষ তো সেখানেও সভাপতি পদে নির্বাচনও করেছেন।

গেল শতকের ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন বাদল রায়। জাতীয় দলেও তার সমান আধিপত্য ছিল। সংগঠক হিসবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পুরষ্কারবপ্রাপ্ত এই সাবেক ফুটবলার অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button