Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

গুয়াতেমালার পার্লামেন্টে অগ্নিসংযোগ

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সরকারবিরোধী কয়েকশ বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্য রিপাবলিক ভবনে হানা দিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এসময় ভবনটির একাংশে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

বিবিসি জানিয়েছে, শনিবার বিক্ষোভকারীদের এ হামলার সময় গুয়াতেমালা সিটিতে অবস্থিত কংগ্রেস ভবন ফাঁকাই ছিল; পুরো ঘটনার স্থায়িত্ব ছিল ১০ মিনিটেরও কম। বিক্ষোভকারীরা বুধবার রাতে কংগ্রেসে পাস হওয়া বাজেটের বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগও দাবি করেছেন।

বিরোধীদের ভাষ্য, পাস হওয়া বাজেটে সেসব বড় বড় স্থাপনা নির্মাণ প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেগুলো দেখভালের দায়িত্বে আছে সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানি।

শুক্রবার গুয়াতেমালার ভাইস প্রেসিডেন্ট গুইলেরমো কাস্টিলো বাজেট নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। ‘দেশের ভালোর স্বার্থে’ তার এবং প্রেসিডেন্ট জামাতেইর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

মধ্য আমেরিকার এ দেশটি সাম্প্রতিক দুটি ভয়াবহ ঝড় ‘এটা’ ও ‘আইওটা’র ধকল কাটিয়ে ওঠারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button