Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

সামাজিক সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স’র যাত্রা শুরু

একদল উদ্যমী ও মেধাবী তরুণদের সমন্বয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে “চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স” সূচনা যাত্রা শুরু করেছে। শুক্রবার (২০ নভেম্বর) অনলাইনে এই ঘোষণা দেন, চুয়াডাঙ্গা সরকারী কলেজে সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ।

টিমের সমন্বয়ক আসলাম হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার সুশীল সমাজ, সংস্কৃতিক সমাজ ও প্রবাসী চুয়াডাঙ্গার ভাই বোনদের নিয়ে মেসেঞ্জারে গ্রুপ খোলা হয় এবং চুয়াডাঙ্গার জন্য তারাও কিছু করতে চান, এরই ধারাবাহিকতায় বিভিন্ন জন সংগঠনের নাম প্রস্তাব করেন, এর সংখ্যা প্রায় ষাটোর্ধ।

সব যাচাই-বাছাই শেষে “চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স” নাম সবার সম্মতিতে ঘোষণা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় মুন্সি আবু সাইফ। খুব শীগ্রই সংগঠনে লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে হাজির হবেন বলেও জানান তিনি।

এ ছাড়া উক্ত সংগঠনটি মাদকের বিরুদ্ধে ও সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্য কাজ করা সহ তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।  সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স প্রত্যাশা টিমের সদস্যদের।

চুয়াডাঙ্গা জেলার মানুষের সুখ দুঃখে পাশে থেকে তাঁদের জন্য কিছু করার প্রয়াসেই কাজ করবে এই তরুণেরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button