Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে একদিনে রেকর্ড মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের শরীরে।

দিনে সর্বোচ্চ ২ লাখ রোগী শনাক্ত এবং প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ২ লাখ ৬০ হাজারের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৭শ’মানুষ মারা গেছে ইতালিতে।

শুক্রবার ভারতে প্রায় ৫০ হাজার রোগী শনাক্ত হয়েছে। ১৩০ কোটি বাসিন্দার দেশটিতে কোভিড নাইনটিন শনাক্তকৃত রোগীর সংখ্যা সাড়ে ৯০ লাখ।

এছাড়া, ব্রাজিল, যুক্তরাজ্য, মেক্সিকোতেও এক দিনের ব্যবধানে মারা গেছে ৫ শতাধিক মানুষ। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত রোগী ৫ কোটি ৭৮ লাখের বেশি। মারা গেছে ১৩ লাখ ৭৬ হাজার জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button