Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাতারের উদ্দেশে রওনা দেয় জাতীয় ফুটবল দল। এরপর স্থানীয় সময় পৌনে ২টায় কাতারে পৌঁছান জামাল ভূঁইয়ারা। কাতারে পৌঁছেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন দলের সবাই।

আগামী ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

কাতারের এজদান হোটেলে উঠবে বাংলাদেশ দল। সেখানে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে জামাল-রানাদের। এই তিন দিন হোটেলের জিমনেশিয়াম ও সুইমিং পুল ব্যবহার করতে পারবেন তারা। এছাড়া নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনা পজিটিভ হওয়া কোচ জেমি ডে’ও যেতে পারেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button