করোনা: সারাবিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু

সারাবিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রায় ১১ হাজার রোগির মৃত্যু হয়েছে। এতে করে এপর্যন্ত ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা ১৩ লাখ ৫৪ হাজার ছাড়ালো।
গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। এদিনও মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। নতুন ২ হাজার মৃত্যুতে দেশটিতে করোনায় মোট প্রাণহানি ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ একদিনে সাড়ে ৭শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিল ও ইতালিতে। সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ করোনা রোগির মৃত্যু হয়েছে যুক্তরাজ্য, ইরান, রাশিয়া, ফ্রান্স ও স্পেনে।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে আছে ভারত (৮৩ লাখ ৮১ হাজার ৭৭০ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৭১ লাখ ৬৬ হাজার ৯৯৬ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫৩ লাখ ৮৯ হাজার ৮৬৩ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।



