Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

১১ মাস পর বিশ্বে মৃত্যুর সংখ্যায় রেকর্ড

করোনাভাইরাসে প্রাদুর্ভাবের ১১ মাস পর বিশ্বে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। ২৪ ঘন্টায় সাড়ে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। ফলে মোট মৃত্যু ১৩ লাখ ৪৩ হাজারের বেশি এবং আক্রান্ত ৫ কোটি ৬০ লাখের মতো।

একদিনে বিশ্বজুড়ে আরো প্রায় সাড়ে ৫ লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে কোভিড নাইনটিন। মহামারির দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু-সংক্রমণ, দু’ক্ষেত্রেই ভয়াবহতম সময়ে পা রেখেছে বিশ্ব। মঙ্গলবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

১৫শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৫৪ হাজারের বেশি। দেড় লাখের বেশি নতুন সংক্রমণে মোট আক্রান্ত ১ কোটি ১৭ লাখের মতো মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। এপ্রিলের পর ফের ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে সাড়ে ৭শ’ মানুষের।

মোট মৃত্যু সাড়ে ৪৬ হাজার; আক্রান্ত সাড়ে ১২ লাখ। ৬শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য। এদিন প্রাণহানি ৫শ’র নিচে ছিল ইরান, ভারত, রাশিয়া ও স্পেনে। আবারও দৈনিক মৃত্যু ৪শ’ ছুঁইছুঁই আর্জেন্টিনা, জার্মানি এবং পোল্যান্ডে।

সংশ্লিষ্ট খবর

Back to top button