Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বেলজিয়ামের কাছে হেরে ফাইনালের সম্ভাবনা শেষ ইংল্যান্ডের

উয়েফা নেশন্স লিগের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলো ইংল্যান্ডের। বেলজিয়ামের কাছে ২-০ গোল ব্যবধানে হেরেছে তারা।

লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে রোববার রাতে ইউরি টিলেমানস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ড্রিস মের্টেন্স। আসরে পাঁচ ম্যাচে এটাই ইংল্যান্ডের একমাত্র হার। দিনের আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।

পাঁচ রাউন্ড শেষে দলটির পয়েন্ট ১০। অপরদিকে, টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে নেশন্স লিগে জয়ে ফিরেছে ইতালি। পোল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button