Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যমানবসম্পদ

অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা  মালয়েশিয়ার

শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।  বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আয়জিত বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটিই জানান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।

এতে উপস্থিত ছিলেন, দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।  পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু হয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে।  তবে এ প্রক্রিয়া  ইমিগ্রেশন বিভাগ ।

মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারী সংস্থা বাস্তবায়ন করবে বলে জানান, পররাষ্ট্রমন্ত্রী।  উল্লেখ্য, বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, বাদ পরা এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের বিষয়ে মালয়েশিয়া সরকারকে প্রস্তাব দেন।  এ নিয়ে তিনি বিভিন্ন মন্ত্রীর সাথে এবং কুয়ালালামপুর ত্যাগের পূর্বে, মালয়েশিয়া সরকারের সাথেও বৈঠক করেছিলেন।

 

বাংলাটিভি/আন্তর্জাতিক

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button