Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ

দীর্ঘ এক বছরের বিরতি শেষে আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ। ঘরের মাঠে, নিজেদের ফিরে পাবার মিশনটা আরো সহজ হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। প্রতিপক্ষ নেপালকে নিয়ে বাড়তি কোন চাপ, না নেয়ার পরামর্শ তাদের।

বাংলাদেশ-নেপাল, প্রতিবেশি দুটো রাষ্ট্র। সীমানা দূরত্ব খুবই কম কিন্তু ফিফা র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজদের চেয়ে ১৭ ধাপ এগিয়ে হিমালয়ের দেশটি। নেপালিদের সাথে শেষ দুইবারের দেখায়, দুটোতেই হেরেছে রানা-মামুনুলরা। অতীত পরিসংখ্যান না ভেবে, ঘরের মাঠে নিজেদের ফিরে পেতে, দেখাতে হবে সর্বোচ্চটা।

ম্যাচ জয়ের ক্ষুধা, আর বিশ্বকাপ বাছাইম্যাচে হাল ছেড়ে না দেয়ার মতো দারুণ আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের। প্রয়োজন, শুধু সঠিক পরিকল্পনার বাস্তবায়ন। সাদ উদ্দিনদের খেলা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ৪ ম্যাচের দলীয় ফরম্যাশন আর কোচ জেমি ডের টেকটিকসই পারে, দারুণ জয় আনতে।

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা দুই ম্যাচ সিরিজের প্রথমটি হবে ১৩ নভেম্বর, দ্বিতীয়টি ১৭ তারিখে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button