অন্যান্য
৮০ বছরে একবারও চুল কাটেননি তিনি!

ভিয়েতনামের এনগুয়েন ভান চিয়েন গত ৮০ বছরে একবারের জন্যও চুল কাটেননি ৯২ বছর বয়সী এই বৃদ্ধ। মাত্র ১২ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন তিনি। তার চুল এখন ৫ মিটার লম্বা।
এনগুয়েন বলেন, আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেলার পর মারা যাবো। সেই কারণে কখনোই চুল কেটে ফেলার ঝুঁকি নেওয়ার সাহস করতে পারিনি। আমি শুধু চুলের যত্ন নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি।
মাঝেমধ্যেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে। তিনি আরও বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি, চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক আছে। সূত্র: রয়টার্স



