Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকনির্বাচনযুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচন: ফল নিয়ে এখনো ধোঁয়াশা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের ২ দিন পার হয়েও, চুড়ান্ত ফল ঘোষণা ধোঁয়াশা কাটেনি। প্রায় নিশ্চিত, জো বাইডেন এখনো ২৬৪ এবং ট্রাম্প ২১৪ ইলেকটোরালেই আটকে আছেন। বাকিগুলো রয়েছে ৪টি অঙ্গরাজে। ফল গণনা বন্ধে রিপাবলিকাল শিবিরে ও বিক্ষোভ চালালেও, বাইডেন তার সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। এদিকে, হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনেছেন ট্রাম্প। অবশ্য, মিশিগানে তার হয়ে করা মামলা খারিজ হয়ে গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চুড়ান্ত নয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল।

কে হচ্ছেন আমেরিকা আগামীর কর্তা, এ নিয়ে যেন এখনো অনিশ্চিয়তা। বৃহষ্পতিবার পর্যন্ত বিভিন্ন বেসরকারি মাধ্যম যে ফল আসে তাতে বাইডেন প্রায় নিশ্চিত হলেও, ট্রাম্প শিবির ভোটযুদ্ধে। শুক্রবারও একই চিত্র, এখনো ঝুলে আছে কয়েকটি অঙ্গরাজ্যের ফল।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ভোটের ফলাফল নিয়ে মার্কিনিদের উত্তেজনা-আগ্রহ দুইই বেড়েছে। ট্রাম্প শিবির নিজেদের জয় নিশ্চিত দাবি করলেও, কাগজে-কলমে অনেকটাই এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই।

এরইমধ্যে ৩টি রাজ্যের ভোট গণনা নিয়ে আপত্তি তুলে আদালতে মামলা করেছিলেন ট্রাম্প। তবে খুব একটা লাভ হয়নি তাতে, মিশিগানের মামলা আদালত খারিজ করে দিয়েছে।এদিকে, হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, সবকিছু ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছেন জো বাইডেন। সমর্থনদেরও জানিয়ে দিয়েছেন শান্ত থাকার জন্য। এখন শুধুই অপেক্ষায় থেকে দেখা, শেষ পর্যন্ত কার হাতে উঠে হোয়াইট হাউজের চাবি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button