Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ডেমরায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর ডেমরায় একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় লাইটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেল। তবে আগুনের সূত্রাপাত সম্পর্কে এখনও জানা যায়নি।

জানা যায়, রাজধানীর ডেমরা কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৫-৬-৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৩টি ইউনিট কাজ করছে। ওই লাইট কারখানায় ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে গিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button