Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ঢাকায় আসছে নেপাল ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসছে নেপাল ফুটবল দল। চার্টাড বিমানে দেশে আসা ৩৫ সদস্যের বহরকে রাখা হবে তিনদিনের কোয়ারেন্টিনে, বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

নভেম্বরে ফিফা ফ্রেন্ডলির উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল পরিমন্ডলে ফিরছে বাংলাদেশ। বাফুফের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পর, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাড়া মিলে।

দিন তারিখও চূড়ান্ত, আগামী ১৩ এবং ১৭ নভেম্বরে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ম্যাচ। করোনা মহামারির ক্রান্তিকাল এখনো পাড় হয়নি। তার মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রাখা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

এদিকে, আন্তর্জাতিক এই ম্যাচ সামনে রেখে পুরো দস্তুর অনুশীলন শুরু করেছে জেমি ডের শিষ্যরা। আর দীর্ঘদিন পরে মাঠে খেলা গড়ানোর প্রস্তুতিতে  স্বস্তিতে জাতীয় দলের সাবেক খেলোয়াররা।

গত সেপ্টেম্বরে প্রকাশিত সবশেষ ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী নেপালের অবস্থান ১৭০, আর বাংলাদেশ রয়েছে ১৮৭ তে।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button