Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিয়াকোস

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ সি’র খেলায় আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিয়াকোস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একইসময়ে গ্রুপ ডি’র আরেক ম্যাচে আটালান্টার প্রতিপক্ষ লিভারপুল।

ইতালির ক্লাব আটালান্টার বিপক্ষে আগে কখনো খেলার অভিজ্ঞতা নেই ইংলিশ জায়ান্ট লিভারপুলের। এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি দু’দল। প্রতিপক্ষ হিসেবে আটালান্টা কেমন তা হয়তো পুরোপুরি জানা নেই অলরেডদের।

তবে নিজেদের মাঠ ইতিহাদে কোন ছাড় দিতে চায় না তারা। ম্যাচ পরিসংখ্যানের দিক দিয়ে পূর্ণ আত্মবিশ্বাসে এগিয়ে থাকলেও আটালান্টার বিপক্ষে ম্যাচটা সহজ ভাবছেন না মোহাম্মদ সালাহর দল।  অন্যদিকে, আরেক ম্যাচে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও গ্রিক জায়ান্ট অলিম্পিয়াকোস।

এর আগে ছয় বার দু’দল মুখোমুখি হয়েছিলো। পাঁচবারই জয়ের দেখা পায় সিটিজেনরা। তাই একদিক দিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে গার্দিওলা বাহিনী। বেশকিছু ইনজুরির সমস্যা রয়েছে ম্যানচেস্টার সিটিতে।

ফারনানদিনহো, বেনজামিন মেনডি ও সার্জিও আগুয়েরো ইনজুরির কারণে দলের বাইরে। তবে, ম্যাচে ফিরতে পারেন গেব্রিয়েল জেসুস।

সংশ্লিষ্ট খবর

Back to top button