Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

হাসপাতালে ম্যারাডোনা

করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় বেশ কিছুদিন ধরে আইসোলেশনে ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা। এর মধ্যে হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই ৬০তম জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন। চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসকরা জানান, বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছিল না। আগামী তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে। এর আগে দুইবার হার্ট-অ্যাটাকেও ভুগেছেন ম্যারাডোনা। সেই সঙ্গে হেপাটাইটিসেও ভুগছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button