Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশহেলথ টিপস

দেশে করোনায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১,৬৮১

গেলো ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু ।এখন পর্যন্ত মোট মারা গেলেন  ৫ হাজার ৮৮৬ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮১ জন। মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন। নতুন ১ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন তিনি লাখ ২১ হাজার ২৮১ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩৮ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ৯ জন।

বয়স বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিভাগ ভিত্তিক মৃত্যু বিশ্লেষণে দেখা গেছে- ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, সিলেট বিভাগে তিন জন আর বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন এক জন করে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, সিলেট বিভাগে ৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৮২৮ জন আর ছাড়া পেয়েছেন ৬৪৬ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৫১ জন আর ছাড় পেয়েছেন ১৪৫ জন।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button