Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

‘সব জেলাতেই নিয়মিত বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট করা হবে’

কোনো উচ্চবিলাসী চিন্তা নয়, দেশের ফুটবলের পাইপলাইন আরো মজবুত করতে নিয়মিত বয়স ভিত্তিক ফুটবলের দিকে আরো মনযোগ দেয়া হবে বলে জানান, বাফুফের ডেভলাপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

সোমবার বিকালে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন শেষে তিনি আরো জানান, এখন থেকে প্রতিটি জেলা থেকে সেরা খেলোয়াড় বাছাই করতে সবধরনের কাজ করবে বাফুফে।

ফুটবলের ভবিষ্যত তারকা খুঁজে বের করতে নিয়মিত বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও জানান, বাফুফের সহ-সভাপতি এবং  ডেভলাপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এখন থেকে নিয়মিত দেশের সব জেলায় অনুর্ধ্ব-১০ থেকে অনুর্ধ্ব-১৮ বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এসময় বাফুফের টেকনিক্যাল এবং স্ট্রাটিজিক্যাল ডিরেক্টর পল স্মলিসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button