Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনা: একদিনে বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজারের বেশি মৃত্যু

বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজারের বেশি প্রাণ গেল করোনাভাইরাসে। এতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ১১ লাখ। ২৪ ঘণ্টায় সাড়ে ৪ লাখের বেশি নতুন সংক্রমণে, বিশ্বে মোট কোভিড নাইনটিন আক্রান্ত ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ।

এদিকে, যুক্তরাষ্ট্রে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ। দৈনিক আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে দেশটি। একদিনে ৭৮৪ জনের মৃত্যুতে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৮ হাজারের বেশি।

এরপরের অবস্থানেই ভারত। দেশটিতে আরও ৫৭৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন আক্রান্ত ৫০ হাজারের ওপর। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে এখনও করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button