Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবার শুরু হতে যাচ্ছে ‘এল ক্লাসিকো’

আবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ক্লাব ফুটবল ম্যাচ ‘এল ক্লাসিকো’। শনিবার রাত ৮টা থেকে ন্যু ক্যাম্পে রিয়ল মাদ্রিদকে স্বাগত জানাবে এফসি বার্সেলোনা।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে শ্বাসরুদ্ধকর সব ম্যাচ লাইভ দেখিয়েছে শতাধিক লা লিগা পার্টনার। ৯০তম মৌসুমে এসেও বিশ্ব ফুটবলের বিনোদনে, এর আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। লা-লিগা কর্তৃপক্ষ সারাবিশ্বেই তাদের খেলা ছড়িয়ে দেওয়ার জন্য নানা আয়োজন করেছে।

ভারতীয় উপমহাদেশে লা-লিগার ফেসবুক পেজে সরাসরি বিনামূল্যে দেখা যাবে মৌসুমের এল ক্লাসিকো। লা লিগা চালু করেছে ই-স্পেস নামে নতুন এক অ্যাপ।

ভক্তদের পছন্দের ক্লাবের রেপ্লিকা জার্সি জেতার সুযোগ করে দিতে একটি বিশেষ অনলাইন ফ্যান জোনও তৈরি করা হয়েছে, যেখানে থাকবে মজার সব চ্যালেঞ্জ এবং অনলাইন গেমপ্লে অফার।

সংশ্লিষ্ট খবর

Back to top button