Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে হারিয়ে এ জয় তুলে নেয় কাতালানরা। আর, হার দিয়ে আসর শুরু করে নেইমারের পিএসজি।

এদিকে, লাৎসিওর কাছে ৩-১ গোলে হেরে অঘটনের জন্ম দিলো জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। আর, চেলসির সাথে গোলশূণ্য ড্র করলো সেভিয়ার। তবে, ডায়নামো কিয়েভের বিপক্ষে প্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়েছে জুভেন্টাস।

করোনায় আক্রান্ত হওয়ায় আগে থেকেই নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রমণভাগের আরেক তারকা পাওলো দিবালাকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ আন্দ্রে পিরলো। তাতে ম্যাচের লাগাম টেনে ধরেন আলভারো মোরাতা। প্রত্যাশিত পারফম্যান্স দেখাতে না পারলেও, জয় ঠিকই পেয়েছে জুভেন্টাস। তার জোড়া গোলে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে হারিয়েছে তারা।

এ জয়ে জি’ গ্রুপের শীর্ষস্থান পায়নি তুরিনের ওল্ড লেডিরা। কারণ একই গ্রুপে দিনের অন্য ম্যাচে, ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে যায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। একটি করে গোল ও এসিস্ট করেন লিওনেল মেসি। তাতে আসরের শুরুটা দুর্দান্ত হলো বার্সার।

এদিকে, দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দেখায় ফের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো প্যাসির সেইন্ট জার্মেই। প্রথমবারের মতো ম্যান-ইউ অধিনায়কের আর্মব্যান্ড উঠলো ব্রুনো ফার্নান্দেসের বাহুতে। গোল করে প্রতিদান দিলেও, এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নিলো মার্সিয়ালের আত্মঘাতী গোল।

শেষ দিকে জমে ওঠা ম্যাচে মার্কোস র‌্যাশফোর্ডের দারুণ গোলে চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্সআপ পিএসজিকে হারিয়ে শুভসূচনা করে উলে গুনার সুলশারের শিষ্যরা। আর, এর মধ্য দিয়ে, নেইমারদের মাঠ থেকেই জয় নিয়ে ফিরলো রেড ডেভিলরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button