Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফেরাটা সুখকর হলো না রিয়ালের

ক্লাব ফুটবলে ফেরাটা সুখকর হলো না রিয়াল মাদ্রিদের। শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা কাদিজের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে যায় তারা। স্প্যানিশ লিগের আরেক ম্যাচে গেটাফের কাছে একই ব্যবধানে হেরেছে বার্সেলোনা।

আলফ্রেদো ডি ষ্টেফানোতে, কাদিজের হয়ে একমাত্র গোলটি করেন লোসানো। ২৯ বছর পর এই দলের বিপক্ষে হারের তেতো স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। আর চলতি মৌসুমে এটা তাদের প্রথম হার।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুইয়ার। পরে একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস, অ্যারন বিসাকা ও মার্কাস র‌্যাশফোর্ড।

দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেলো আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের গোলে নিজেদের মাঠে আর্সেনালকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। তবে এগিয়ে থেকেও পয়েন্ট হারালো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সাউদাম্পটনের সাথে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button