Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

চেক রিপাবলিক আবারও লকডাউনে

করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ইউরোপের দেশ চেক রিপাবলিকে। তাই দেশটি নতুন করে তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউনে যাচ্ছে।

দেশটিতে করোনা প্রতিরোধের জন্য স্কুল, পানশালা ও ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে। রেস্তোরা কেবল খাবার সরবরাহ করার জন্য বিশেষ বিধিনিষেধের আওতায় খোলা রাখা হচ্ছে।

বর্তমানে চেক রিপাবলিকে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের হার লক্ষ করা যাচ্ছে। গত সোমবার চেক সরকার জানিয়েছে, দেশটিতে নতুন এ লকডাউনের মেয়াদ আগামী ৩রা নভেম্বর পর্যন্ত। এ সময় পানশালায় যাওয়া বন্ধ রাখতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) ১৩ই অক্টোবর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, চেক রিপাবলিকে গত ১৪ দিনে করোনায় সংক্রমিত হয়েছে ৫৫ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৫১ জন মারা গেছে। গত ১লা মার্চ দেশটিতে প্রথম করোনার রোগী শনাক্ত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button