Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বলিভিয়াকে ৫-০ গোলে হারালো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দারুণ পারফম্যান্স ব্রাজিলের। বলিভিয়ার জালে ৫ গোলের উৎসব সেলেসাওদের। চোট আক্রান্ত নেইমারকে নিয়ে শংকা থাকলেও, পুরো ম্যাচে দাপিয়ে বেড়ান তিনি।

আন্তর্জাতিক ফুটবল সূচির স্বাভাবিক বিরতির পাশাপাশি করোনাভাইরাসের ধাক্কায় প্রায় ১১ মাস পর মাঠে নামে ব্রাজিল। পারফরম্যান্স ঘিরে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, তা উড়িয়ে দিয়েছে নেইমার-রবার্তো ফিরমিনোরা। ম্যাচের ১৬ মিনিটে গোলের শুরু, শেষটা ৭৩ মিনিটে, গুনেগুনে পাঁচ গোল বলিভিয়ার জালে ঢোকায় ব্রাজিল।

৪৯ মিনিটে ক্যামেরার ফোকাস নেইমারের উপর। স্কোরার হিসেবে নয়, তার সহায়তায় সফরকারীদের জালে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রবার্তো ফিরমিনো।

সেলেসাওদের পাঁচগোলের উৎসবে চতুর্থ গোলটি হয় ৬৬ মিনিটে, প্রতিপক্ষের মিডফিল্ডার হোসে কারাসকোর আত্মঘাতি গোলে। বাকি চারটির একটি করে করেন মারকুইনহোস এবং দূর্দান্ত ফর্মে থাকা ফিলিপে কুতিনহো। আর ডাবল স্কোরার রবার্তো ফিরমিনো।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button