Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদ

এনবিআরের ১৮৫ কর্মকর্তাকে বদলি

উপ-কর কমিশনার ও সহকারী কর কমিশনার পদে ১৮৫ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়ে ৬ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে দেখা যায়, সহকারী কর কমিশনার খুরশিদ আলমকে কর অঞ্চল খুলনা থেকে কর অঞ্চল ময়মনসিংহে বদলি করা হয়েছে। তিনি বর্তমানে কর্মরত আছেন কর অঞ্চল রংপুরে। কর অঞ্চল ১৫ ঢাকা এর বর্তমান কর কমিশনার একেএম বদিউল আলম যাকে বদলি করা হয়েছে কর অঞ্চল-১ ঢাকায়।

তবে করোনার এ সময়ে এক যোগে এত কর্মকর্তাদের বদলির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক কর্মকর্তা। কেউ কেউ অভিযোগ করেছেন সিনিয়র সদস্যকে বাদ দিয়ে জুনিয়রকে বদলি করা হয়েছে।

      Capture 4

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর কমিশনার জানান, যেখানে বিসিএস ৯ম ব্যাচের সিনিয়র সদস্যকে বাদ দিয়ে জুনিয়রকে বদলি করা হয়েছে। অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায়, বদলি বাণিজ্যের চক্রটি তড়িঘরি করে কাজটি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button