Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি

নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে এই ঘোষণা করা হয়। নোবেল কমিটির এবারের শান্তির নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণার প্রতিক্রিয়ায় ডব্লিউএফপি মুখপাত্র বলেছেন, ‘এটা একটা গর্বের মুহূর্ত।’

ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে ডব্লিউএফপিকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তারা বলেছে, যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধের প্রয়াসে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ডব্লিউএফপি।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button