Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার শুভ সূচনা

কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার শুভ সূচনা। বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় ইকুয়েডরকে ১-০ তে হারিয়েছে তারা। দলের পক্ষে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

ম্যাচের মাত্র ১১ মিনিটে সৌভাগ্যের দুয়ার খুলে যায় আর্জেন্টিনার। পারভিস এস্তুপিনানের কড়া ট্যাকলে ইকুয়েডরের বক্সের মধ্যে পড়ে যান ওকাম্পোস। পেনাল্টি পায় স্বাগতিকরা। দুই মিনিট পর নেওয়া পেনাল্টি শট থেকে মেসি করেন গোল।

গোলপোস্টের ডানে শট নেন অধিনায়ক, তার শটের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন ইকুয়েডর গোলকিপার আলেক্সান্দার ডোমিঙ্গেজ। কিন্তু বিদ্যুৎ গতিতে ছুটে আসা বল ঠেকাতে পারেননি। যোগ করা শেষ চার মিনিটের অন্তিম মুহূর্তে বক্সের বাইরে থেকে নেওয়া রোদ্রিগো দে পলের ডাইভ অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তাতে এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বুধবার বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম লা পাজের এস্তেদিও এর্নান্দো সিলসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button