Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিদেশবাংলা

বন্যায় লোকসানের মুখে মাদারীপুরের পান চাষীরা

চলতি বন্যায় মাদারীপুরের পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন, পান চাষিরা। এনজিও ও ব্যাংক থেকে ঋণ নেয়ায়, চরম বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন পান চাষিরা। আর কৃষি বিভাগ  বলছে, কৃষকদের প্রনোদনাসহ সহজ শর্তে ঋনের ব্যবস্থা করা হবে।

মাদারীপুরে পান চাষ বেশ পুরনো। এ পেশার সঙ্গে জড়িত কয়েকশ পরিবার। চলতি মৌসুমে জেলায় ৩৭৮ হেক্টর জমিতে পান চাষ হয়েছিল। এবছর ভারি বর্ষণ ও দীর্ঘস্থায়ী বন্যায়, ১শ ১ হেক্টর জমির পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।

জলবদ্ধতা সৃষ্টি হয়ে পানের গাছ,লতা ও পান নষ্ট হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কীভাবে দেনা পরিশোধ করবেন সেই চিন্তায় দিশেহারা তারা।

কৃষি বিভাগ বলছে,ক্ষতিগ্রস্থ চাষিদের তালিকা করা হয়েছে। প্রনোদনাসহ সহজ শর্তে ঋনের ব্যবস্থা করা হবে। এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের প্রনোদনাসহ শিগগিরই সহজ শর্তে ঋনের দাবী জানিয়েছেন, পান চাষীরা।

বাংলা টিভি/ দেশবাংলা

 

সংশ্লিষ্ট খবর

Back to top button