Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মাশরাফির ৩৭তম জন্মদিন আজ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন আজ সোমবার। দেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি।

১৯৮৩ সালের নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন মাশরাফি। জাতীয় দলের জার্সি গায়ে ২০০১ সালে তার অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে। ইনজুরির কারণে সাতবার গুরুত্র অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। তবে অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের কারণেই মাশরাফি ফিরেছেন বারবার।

অনেকটা ফিট থাকলেও, ২০১১ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তিনি। তারপরেও দমিয়ে রাখা যায়নি মাশরাফি থেকে হয়ে উঠা সবার প্রিয় ম্যাশকে। ২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার লাল সবুজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যে এনে দেন।

৮৮ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ৫০ ম্যাচে জয় এনেছেন ম্যাশ। চলতি বছরের মার্চে ছেড়েছেন অধিনায়কত্ব। কিন্তু, ক্রিকেট এখনো বিদায় জানাননি। আরো যতোটা সম্ভব পারফর্ম করতে চান এই লিজেন্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button