
দেশের ফুটবলের উন্নয়নে আরো জোরালোভাবে কাজ করার কথা জানালেন, চতুর্থবারের মত ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পাওয়া কাজী সালাহউদ্দিন। রোববার বিকেলে, বাফুফে ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চেনা মাঠ, চেনা জায়গা। সাথে নির্বাচনের নতুন প্রতিশ্রুতি নিয়ে, রোববার বিকেলে বাফুফে ভবনে হাজির হন, টানা চারবারের সভাপতি কাজী সালাহউদ্দিন। সাথে যোগ দেন নতুন সহ-সভাপতি আতাউর রহমান মানিক।
নির্বাচনের আগে ঘোষিত ৩৬ দফা বাস্তবায়ন কি আদৌ সম্ভব? এমন প্রশ্নে সালাহউদ্দিন জানান, কাজের গতি বাড়ানো গেলে দেশের ফুটবলের বর্তমান অবস্থাকে বদলে দেয়া সম্ভব। জেলা ফুটবল নিয়ে গত ১২ বছর ধরে নানা অভিযোগ-অনুযোগ শুনে আসছেন তিনি। এবার তাই কঠোরভাবেই পরিচালনা করতে চান সংস্থাটিকে।
দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায়, কাজী সালাহউদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছে বাংলা টিভি পরিবার।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



