Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ব্যালটে নাম থেকে যাওয়ার সুযোগ নিলেন বাদল রায়

প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেশ কিছুদিন ধরেই সভাপতি সালাহউদ্দিনের বিরোধিতা করে আসা সাবেক এই সহসভাপতি। উত্তেজনা, শঙ্কা আর নাটকীয়তা, সবই আছে এবারের বাফুফের নির্বাচনে।  সব মিলিয়ে শেষ মুহূর্তে জমে উঠলো এবারের নির্বাচন।

এর আগে, প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সাবেক এই সিনিয়র সহসভাপতি। তবে শেষ মুহূর্তে ঘোষণা দিয়েছেন নিজেকে সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী হিসেবে।

তিনি জানান, ‘আমি সমন্বয় পরিষদ থেকেই নির্বাচন করবো। ফুটবলকে বাঁচাতে, ফুটবলের স্বার্থে আমি নির্বাচন করছি। দুর্নীতিবাজরা ফুটবল শেষ করে দিয়েছে। আমি নির্বাচনেই ছিলাম। নির্বাচন না করলে অন্যরা দুর্নীতির করার সুযোগ নেবে। আমি সবসময় নিজেকে সৎ মনে করি। তাই একক সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় তার নাম থেকে যায় ব্যালটে। সেই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনের আগের রাতে সভাপতি হিসেবে থাকার সিদ্ধান্তের কথা জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button