Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশহেলথ টিপস

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ২০ হাজার ক্যাম্প করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,”দেশের পরবর্তী প্রজন্মের উন্নত স্বাস্থ্য গড়তে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো জরুরি।প্রতিবারের ন্যায় এবারো সরকার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী কার্যক্রম চালাবে।

এই কার্যক্রমকে সফল করতে সারাদেশে ১ লক্ষ ২০ হাজার ক্যাম্প করা হবে।এতে প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবে।এবার করোনায় স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ঠিক রাখতে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সুতরাং স্বাস্থ্যবিধি বজায় রেখেই শিশুদের টীকা খাওয়ানো হবে।শহর বা গ্রামের সকল হাসপাতাল,ক্লিনিকের প্রতিটি কেন্দ্রে যেন মায়েরা তাঁদের শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন তার জন্য দেশের সর্বোত্র প্রচারণা চালিয়ে যেতে হবে।

আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুরে,স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক আয়োজিত ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান,স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,যুগ্মসচিব,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট পরিচালক গণ এসময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবায় জাতির পিতার নানা অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী প্রেস ব্রিফিং এ আরো বলেন,”ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন দেশে রাতকানা রোগের হার ছিল ৪.১ শতাংশ।

এরপর বঙ্গবন্ধু এই রোগ নির্মূলে নানা উদ্যোগ গ্রহন করেন।বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসেই রাতকানা রোগ নির্মূলে নানা উদ্যোগ বাস্তবায়ন শুরু করেন।এখন দেশে রাতকানা রোগের হার ১ শতাংশেরও নিচে নেমে গেছে।একটি পরিবারেও যেন অন্ধ কোন শিশু না থাকে সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।আমাদের উদ্যোগগুলো সফল হলে নিকট ভবিষ্যতেই দেশে আর কোন রাতকানা রোগী থাকবে না।

উল্ল্যেখ্য, এর আগে গত ২৬ সেপ্টেম্বর,২০২০ খ্রি. এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করার কথা থাকলেও পরবর্তীতে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৬ সেপ্টেম্বর এর পরিবর্তে আগামী ৪ অক্টোবর,২০২০ খ্রি. থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর,২০২০ খ্রি. পর্যন্ত।

এই সময়ে দেশের নির্ধারিত ইপিআই কেন্দ্র সমূহে পর্যায়ক্রমে ৬-১১ মাস বয়সী শিশুদের ১ টি নীল রঙের ১ লক্ষ আই ইউ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১ টি করে লাল রঙের ২ লক্ষ আই ইউ উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।এর পাশাপাশি ঐ সময়ে পুষ্টি বিষয়ক বিভিন্ন বার্তা জনগণের মাঝে প্রচার করা হবে।

কভিড-১৯ মহামারীজনিত কারনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এ বিষয়ে ইতোমধ্যেই সকল সংশ্লিষ্ট সংস্থা ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

ভিটামিন এ এর অভাবজনিত রোগ প্রতিরোধে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দিবসটির গুরুত্ব অপরিসীম। উল্লিখিত ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর,২০২০ খ্রি. সময়ে ভিটামিন-এ এর গুরুত্ব তুলে ধরে জনমনে সচেতনতা বৃদ্ধির জন্য নিজ নিজ দপ্তর থেকে প্রচারণায় অংশ নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর সমূহ।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button