
ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠেছে টটেনহাম। চতুর্থ রাউন্ডের ম্যাচে চেলসিকে টাইব্রেকারে হারিয়েছে স্পার্স। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।
ম্যাচের শুরু থেকে ছিলো চেলসির আধিপত্য। হাডসন ওডোই-ওলিভার জিরুদের একের পর এক আক্রমণে বেশ চাপে পরে মরিনিহোর শিষ্যরা। ১৯ মিনিটে আসপিলিকুয়েতার ক্রস থেকে দলকে লিড এনে দেন টিমো ভেরনার।
সমতায় ফেরার চেষ্টায় পাল্টা আক্রমণে টটেনহাম। ৮৩ মিনিটে সমতায় ফেরে স্পার্স। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
সেখানে টটেনহাম শতভাগ সফল হলেও, ব্যর্থ ল্যাম্পার্ডের শিষ্যরা। পেনাল্টি শুট আউটে টটেনহ্যাম শতভাগ সফল হলেও, ব্লুদের হয়ে মিস করেন ম্যাসন মাউন্ট।



