Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১১

মেক্সিকোর একটি পানশালায় বন্দুকারীর হামলায় ৪ নারীসহ ১১ জন নিহত হয়েছেন। রবিবার গুয়ানাহুয়াতো রাজ্যের জেরাল দেল প্রোগ্রেসো শহরে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে পডুলি।

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত চার নারী বারটিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। তবে হামলার কারণ জানা যায়নি। গত জুলাইয়ের রাজ্যটির একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুক হামলায় ২৪ জন নিহত।

গত কয়েকবছর ধরেই এই রাজ্যটিতে অপরাধ প্রবণতা বাড়ছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত গুয়ানাহুয়াতো রাজ্যে ৩৩৯ জন খুন হয়েছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ৪০৩ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button