Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

স্বর্ণের দাম ভরিতে কমলো আড়াই হাজার টাকা

সোনার দাম প্রতি ভরিতে কমলো আড়াই হাজার টাকা, যা গত ১৮ সেপ্টেম্বর সোনার দাম প্রতিভরিতে দুই হাজার ৪৪৯ টাকা বাড়ানো হয়েছিল, এবার প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা, এবার দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে আড়াই হাজার টাকা কমে  দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, আরও জানায় ভরিতে সোনার দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে  এ নতুন দর কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার ভরি আগের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বরের নির্ধারিত দাম অনুযায়ী  বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি রসানা ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button