Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

নারায়ণগঞ্জ বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ওই দিন সকালে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদ নামে দুজন মারা যান। এই ঘটনায় এখনও যারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button