
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। বিগম্যাচে চেলসিকে জোড়া গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা। গোলশূণ্য প্রথমার্ধের আলোচিত ঘটনা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের লাল কার্ড দেখা।
১০ জনের দল হয়ে যাওয়ার সেই ধাক্কা আর সামলাতে পারেনি চেলসি। ৫০ মিনিটে সাদিও মানের হেডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গতবারের লিগ চ্যাম্পিয়নরা। ৪ মিনিট পর আবারো মানের পা থেকে আসে দ্বিতীয় গোল। মৌসুম বদলালেও লিগে লিভারপুল বাধা টপকাতে পারেনি ব্লু-রা।



