Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

উদ্বোধনী ম্যাচে ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল

পর্দা উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অপর ম্যাচে, জয় দিয়ে মৌসুম শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। সালাহর হ্যাটট্রিকে লিডস ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে অলরেডরা।

অ্যানফিল্ডে ম্যাচের চার মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে লিড এনেদেন মোহাম্মদ সালাহ। ১২ মিনিটেই সমতায় ফিরে লিডস ইউনাইটেড। ২০ মিনিটে আবারো লিডসের বিপক্ষে লিড নেয় লিভারপুল।

১০ মিনিট পরেই আবারো সমতায় ফেরে লিডস। ৩৩ মিনিটে সালাহর দ্বিতীয় গোলে আবারো ব্যবধান ৩-২ করে স্বাগতিকরা। বিরতির পর ফের স্কোর লাইনে সমতায় ফেরে লিডস।

৮৮ মিনিটে সালাহ’র স্পট কিকে নিজের হ্যাটট্রিকের সাথে এনে দেন দলের জয়ও। এদিকে, ফুলহামের বিপক্ষে ল্যাকাজাত্তে, গ্যাব্রিয়াল ও এমেরিক অবামেয়াংয় গোলে, ৩-০ ব্যবধানের জয় পায় আর্সেনাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button