Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

করোনা মোকাবেলায় হাত ধোয়া কার্যক্রম পরিচালনা করছে নারী মৈত্রীর ইয়ুথ গ্রুপ

বাংলাদেশে এ পর্যন্ত চার সহস্রাধিক মানুষ কোভিড ১৯ রোগে মারা গেছেন। অন্যদিকে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা অত্যন্ত জনবহুল একটি এলাকা। এ রোগ নিয়ে মানুষের সচেতনতাও আশংকাজনক হারে কম। সচেতনতা বাড়াতে ও স্থানীয় পর্যায়ে করোনাভাইরাস মোকাবেলা করতে নারী মৈত্রীর ইয়থ গ্রুপ ঢাকার দুই সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে হাত ধোয়া কার্যক্রম পরিচালনা করছে।

একশন এইড বাংলাদেশ ও নারী মৈত্রী এই কার্যক্রমে তাদের সহযোগিতা করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ ও ৫১ এবং উত্তর সিটি কর্পোরেশনের ৯নম্বর ওয়ার্ডে মোট ২০ টি স্থানে তারা ড্রাম, সাবান, পানি সহকারে হাত ধোয়া কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয় শিশু, দিনমজুর, পথচারীসহ অন্য প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ এ কার্যক্রমের সুফল ভোগ করেছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে। নারী মৈত্রীর যুবরা তাদের মধ্যে সচেতনামূলক স্টিকার বিলি করেছে, সামাজিক মাধ্যমেও সচেতনতার কাজ চলছে সমান তালে। স্থানীয় মন্দির, মসজিদ, সেবা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা এ জনসেবামূলক কাজে তাদের হার্দিক সংহতি প্রকাশ করেছে।

    118849459 3393792164040144 2417005506498911383 n 1

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫, ৪৬, ৪৭নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সাথী আক্তার বলেন, ‘যুবরা চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। নিজেদের নেতৃত্বে তারা কাজ করছে। আমরা তাদের সার্বিক সাহায্য সহযোগিতা করছি। অন্য সকলেরও এ ধরণের সামাজিক কার্যক্রমে পাশে এসে দাঁড়ানো উচিত।

নারী মৈত্রী ইয়থ গ্রুপের প্রধান সমন্বয়কারী সোহান আহমেদ জানান, ‘প্রতিটি স্পটে সার্বক্ষণিকভাবে যুবরা উপস্থিত থেকে হাত ধোয়া কার্যক্রম দেখাশুনা করছে। এ কাজে তারা মাস্ক, পিপিই, গ্লভসসহ সম্পূর্ণ স্বাধ্য বিধি মেনে কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরো জানান, ‘আমরা যুবরা শ্রম ও মেধা দিয়ে আমাদের সর্বোচ্চটা দিয়ে সমাজগঠনের লক্ষ্যে কাজ করতে চাই। পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হলে আমরা আরো বেশি করে এ ধরণের কার্যক্রমে ভূমিকা রাখতে পারবো’।

মাসুদ রানা, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button