অন্যান্য
প্রেমিকার কামড়ে প্রেমিকের মৃত্যু

অনেক সময় প্রেমিক-প্রেমিকারা আবেগঘন মুহূর্তে ‘লাভ বাইটস’ বসিয়ে দেন পরস্পরকে। কিন্তু তা যদি মৃত্যুর কারণ হয়, তাহলে? এমনই ঘটেছে মেক্সিকো সিটিতে।
সদ্য যৌবনে পা রাখা দুটি ছেলে-মেয়ে উত্তেজনার বশে প্রেমের কামড় বসিয়ে দেয় পরস্পরকে। কিন্তু সেটাই হল কিনা মরণ-কামড়! স্ট্রোক। শেষে মৃত্যু হল ১৭ বছরের কিশোর প্রেমিকের।
চিকিৎসকদের দাবি, সাধারণত জোরে কামড়ের ফলে ব্লাড ভেসেল ফেটে গেলে এধরনের কাণ্ড হয়। রক্ত জমাট বেঁধে যাওয়ার পর সেটা গিয়ে কিশোরের ব্রেনে ধাক্কা মারে। এর ফলে কিশোরের স্ট্রোক হয় এবং খিঁচুনি শুরু হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে, নিউজিল্যান্ডে এক মহিলাকে তাঁর প্রেমিক গলায় এমন কামড় দিয়েছিলেন, তাঁর স্ট্রোক তো হয়েছিলই, এমনকি বাঁ দিকের হাতও পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়।



