Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপের শীর্ষে ইতালি

নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয় উয়েফা নেশন্স লিগের ‘এ’ গ্রুপের শীর্ষে ওঠেছে ইতালি। লিগে আজ্জুরিদের এটি প্রথম জয়।

প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে সিরো ইমোবিলের পাস থেকে হেডে ইতালিকে এগিয়ে দেন ইন্টার মিলান মিডফিল্ডার নিকোলো বেরেল্লা। ম্যাচের বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ডাচরা।

মইস কিন সুযোগ পেয়েছিলেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যবধানটা বাড়িয়ে দেওয়ার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন এভারটন স্ট্রাইকার।

অন্যদিকে মেমফিস ডিপে দারুণ এক অ্যাক্রাবেটিক শট নিয়েছিলেন ইতালির গোলমুখে। কিন্তু শেষপযর্ন্ত নিজেদের ঘরে ডাচদের মাঠ ছাড়তে হয় পরাজয় নিয়ে। একই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে পোল্যান্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button