Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

জার্মানির বিপক্ষে ১-১ গোলে স্পেনের ড্র

উয়েফা নেশন্স লিগের মধ্যদিয়ে করোনাকালে আন্তর্জাতিক ফুটবলও মাঠে ফিরল। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল ফেরার দিনে, জার্মানির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে স্পেন।

টানা ফুটবলের ধকলের কারণে ম্যাচে প্রথমসারির বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিল জার্মানি। তবুও স্পেনের বিপক্ষে মাঠের সেরা দল ছিলেন জার্মানরাই। স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দুর্দান্ত কিছু সেভের কারণে একের পর এক গোলের সুযোগ নষ্ট হচ্ছিল জার্মানির।

এরমধ্যে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের ৫১ মিনিটে এগিয়ে যায় টিমো ভেরনারের গোলে। এই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল জার্মানদের। কিন্তু যোগ করা সময়ে স্প্যানিশ ডিফেন্ডার হোসে গায়া জাল খুঁজে পেলে, শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button