Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো আড়াই কোটি। গেলো ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত প্রায় দু’লাখ ৫৮ হাজার। একই সময়ে মারা গেছেন ৫ হাজার মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ৮ লাখ ৪৬ হাজারের কাছাকাছি। সুস্থ হয়েছেন পৌনে দুই কোটির বেশি মানুষ।

মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে একদিনে আরো নয়শোর বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৮৭ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত সাড়ে ৬১ লাখ।

দিনে নয়শোর বেশি মৃত্যু দেখেছে ব্রাজিলও। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। শনিবার দিনের সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ দেখেছে ভারত।

এদিন রেকর্ড ৮০ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ। ফলে দেশটিতে করোনায় মোট মৃত্যু ৬৩ হাজার ৬৫৭, মোট আক্রান্ত সাড়ে ৩৫ লাখ মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button