Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলাবাংলাদেশ

ফেডারেশন কর্তাদের যাঁতাকলে ব্যাডমিন্টন খেলোয়াড়রা

 

মাঠে খেলা না গড়ালেও ব্যাডমিন্টন ফেডারেশনের কর্তাদের মধ্যে চেয়ার দখলের রাজনীতির কমতি নেই। খেলোয়াড়দের অভিযোগ, কোন কমিটির দেয়া প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি সিকি ভাগও। তারা শুধু কর্তৃত্ব নিয়ে চিন্তা না করে, খেলার দিকে মনোনিবেশ করলে- ব্যাডমিন্টনে দক্ষিণ এশিয়ার মধ্যে শক্ত অবস্থানেই থাকতে পারতো বাংলাদেশ।

ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগ দিয়ে- দুই পক্ষে যেমন তর্ক চলছে, তা যদি খেলা নিয়ে হতো। বছরের পর বছর মাঠে গড়ায় না খেলা, একটি লিগের জন্য শাটলারদের আকুতি যনে কানে তোলারই সময় নেই ফেডারেশন কমিটির। কিন্তু চেয়ারে বসার জন্য উজির-নাজির ধরছেন সবাই।

দেশের ব্যাডমিন্টনের বড় বিপর্যয় দেখা দেয় ২০১২ সাল থেকে। তখন ফেডারেশনের সাধারণ সম্পাকের দায়িত্বে ছিলেন জোবায়দুর রহমান রানা। পরবর্তীতে ২০১৬ সালে দায়িত্বে আসেন বর্তমান কমিটির জিএস, আমির হোসেন বাহার।শুরুর দিকে ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে  জোর দেন তিনি।তবে তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করার পদক্ষেপ নেই।

জোবায়দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, সিনিয়র খেলোয়াড়দের সাথে সমন্বয়হীনতার। বিশেষ করে নীট কনসার্নে খেলা শাটলারদের বিদেশ ট্যুর বন্ধ করে দেয়ার জন্য অনেকের ক্ষোভ রয়েছে।কমিটির দায়িত্ব থাকা কর্তাব্যক্তিরা মাঠের খেলায় গুরুত্ব বাড়াবেন- এমনটিই প্রত্যাশা খেলোয়াড়দের।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button