Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনাবাংলাদেশ

এইচএসসির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে কোন গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সোসাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রনালয়ের নামে ভুয়া ফেসবুকে পেইজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’,) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
ভুয়া কোনো পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য আহ্বান জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের প্রেরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়-এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো- স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এখনও।

পরীক্ষা নেবার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ও সিদ্ধান্ত নেয়া হবে।’

মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড নামের একটি ভুয়া পেজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত-। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর–শিক্ষা মন্ত্রণালয়, যা সম্পুর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসুত।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। এছাড়া অন্য কোনো পেজের তথ্য বিশ্বাস করে কেউ বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে ভেরিফাইড পেজ দেখে নিন। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ-
https://www.facebook.com/moebdgov

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button