Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

উত্তাপ কমেনি কাঁচাবাজারে

বন্যা পরিস্থিতিতে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব পড়েছে কাঁচাবাজারে। সরবরাহ কম থাকায়,  রাজধানীর বাজারে প্রায় দু’সপ্তাহ ধরে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবধরনের সবজি। মাছের উৎপাদন ও সরবরাহ ভালো, কিছুটা কমেছে দাম। এদিকে, স্থির রয়েছে চাল-ডাল-মসলাসহ নিত্য পণ্যের বাজার।

সপ্তাহ ঘুরেও উত্তাপ কমেনি রাজধানীর কাচাবাজারে। প্রায় সবধরনের সবজির দাম এখনও বেশ চড়া। প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, পটল ৭০ থেকে ৮০, টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজীর চাষাবাদ ক্ষতিগ্রস্থ হওয়া সরবরাহ কম বলছেন, বিক্রেতাদের। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে বাজার উর্দ্ধমুখী করা হয়েছে।

তবে, বাজারে মাছের সরবরাহ ভালো। দামও নাগালের মধ্যে দিকে। এছাড়া স্থির রয়েছে মসলাসহ অন্যান্য পণ্যের দর। নিত্যপন্যের বাজারদর স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button