Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শিরোপা পুনরুদ্ধার করলো বায়ার্ন মিউনিখ

ইতিহাস গড়তে পারলো না নেইমার-এমবাপ্পেরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হার মাত্র এক গোল ব্যবধানে। তাতে সাত বছর পর আসরের শিরোপা পুনরুদ্ধার করলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এটি তাদের ষষ্ঠ ট্রফিও বটে।

ফুটবলের ভাষায় একেই হয়তো বলে হেক্সা মিশন জয়ের আনন্দ। যেখানে সফল জার্মান জায়ান্ট বার্য়ান মিউনিখ। ম্যাচের নায়ক কিংসলে কোমান, আর শ্রেষ্ঠত্ব বাভারিয়ানদের।তা যেন দাঁড়িয়েই দেখতে হলো, টুর্নামেন্টে আশা সঞ্চার করা ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে।

ম্যাচের শুরু থেকেই পিএসজি-বায়ার্নের পাল্টাপাল্টি আক্রমণ। কিন্তু এগিয়ে যাওয়ার দৌড়ে প্রথমার্ধ্য ছিলো গোলশূন্য। বিশেষ করে নেইমার-ডি মারিয়া-এমবাপ্পে কিংবা ড্যানিয়েল পার্ডেসের প্রতিটা আক্রমণের দূর্গ হয়ে দাঁড়ান, গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ার।

রবার্ট লেভানডস্কি-জিনাব্রি-থমাস মুলারদের আটকাতে ব্যস্তই ছিলেন,থমাস টুখেলের শিষ্যর। তবে ৫৯ মিনিটে ফরাসি মিডফিল্ডার কিংসলে কোম্যানের গোলে বদলে যায় স্কোর লাইন, পাল্টে যায় ম্যাচের প্রেক্ষাপট। ট্রফির জয়ের উল্লাসের প্রস্তুতি শুরু হয়ে যায়।

পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া পিএসজি, কিন্তু ভাগ্য দেবতা মুখ ফিরিয়ে রাখলো লিগ-ওয়ান চ্যাম্পিয়নদের ওপর থেকে। তাতে ক্লাব ইতিহাসে ৫০ বছরে, প্রথমবার আসরের ফাইনালে উঠেও স্বপ্ন ভঙ্গ পিএসজি। উল্লাস আর হতাশার অপূর্ব মিশেলের সাক্ষী হয়ে থাকলো লিসবনের এস্টাদিও দা লুজ স্টেডিয়াম।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button